বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
জয়-পুতুলকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জয়-পুতুলকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের মগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সঙ্গে ছিলেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সদস্যরা।

এর আগে সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তিনি জাজিরা প্রান্তে গিয়ে সেখানকার ফলকের সামনে কিছু সময় অতিবাহিত করেন। পদ্মা সেতু উদ্বোধনের ৯ দিন পর সড়কপথে এটিই ছিল তাঁর প্রথম পারিবারিক সফর। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়ায় বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নিয়ে বঙ্গন্ধুর স্মৃতিবিজরিত স্থানগুলো ঘুরে দেখবেন তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রী এ সফরে পরিবারের সদস্যদের নিয়ে পাটগাতীতে মধুমতি নদীতে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত ঘাটলা পরিদর্শন করবেন। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে নৌকাভ্রমনের কথা রয়েছে বলে। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com