বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
সশরীরে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন মেয়র তাপস

সশরীরে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করে বর্জ্য অপসারণ কার্যক্রম সশরীরে তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ রবিবার দুপুরে মেয়র তদারকি কাজে অংশ নেন। এ সময় তিনি ১৪, ১৮, ২২ ও ৪১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শকদেরকে (সিআই-কনজারভেন্সি ইন্সপেক্টর) দক্ষিণ সিটির নিজস্ব ফেসবুক গ্রুপে সরাসরি (লাইভে) সংযুক্ত হয়ে সাথে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং নানাবিধ দিকনির্দেশনা দেন। পরে তিনি ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার জাহান আলোর সাথেও কথা বলেন। বর্জ্য অপসারণ সম্পর্কিত সন্তোষজনক অগ্রগতি জানানোয় কাউন্সিলর আলোকে মেয়র ধন্যবাদ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মেয়রের একান্ত সহকারী মারুফ রশিদ খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান এবং সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন উপস্থিত ছিলেন।

এদিন বিকেল পর্যন্ত দক্ষিণ সিটির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে সিটি কর্পোরেশন সূত্র জানায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com