ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

আবারো সেই নেপাল! এবার অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান!

নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই এ ধরনের ঘটনা ঘটলো। নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা একথা জানিয়েছে। নেপালি গণমাধ্যমটি জানায়, রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে। প্রসঙ্গত, গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আবারো সেই নেপাল! এবার অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান!

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০১৮

featured Image
নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই এ ধরনের ঘটনা ঘটলো। নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা একথা জানিয়েছে। নেপালি গণমাধ্যমটি জানায়, রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে। প্রসঙ্গত, গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত