মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ব্যাংক খাতে : হাইকোর্ট

সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ব্যাংক খাতে : হাইকোর্ট

আদালত প্রতিবেদক: ব্যাংক খাতেই দেশের বড় বড় অপরাধগুলো সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

ঋণ জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিকালে আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

শুনানিকালে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা এগোবে কীভাবে, প্রশ্ন তুলেছেন আদালত।

পরে আসামিদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো।

পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com