বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
গরিব মানুষের দুঃসময় কেটে যাবে : অর্থমন্ত্রী

গরিব মানুষের দুঃসময় কেটে যাবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষ দুঃসময়ে পড়ে গেছে। গরিব মানুষের জন্য সরকার কাজ করছে। আশা করছি, দুঃসময় কেটে যাবে।

আজ বুধবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা এবং তাদের ভালোভাবে রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে। আশা করছি দুঃসময় কেটে যাবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়ল, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলব না। গরীব মানুষের জন্য অবশ্যই কাজ করব। যারা এর সাথে সম্পৃক্ত, প্রধানমন্ত্রী সবাইকে নিয়েই বসবেন।

মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করা হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, অবশ্যই করা হবে। আমরা বার বার বলে আসছি যে, সমন্বিত প্রাইস লেভেল…। সেখানে দাম বাড়লে এখানে বাড়বে, সেখানে কমলে এখানে কমবে। ম্যাক্সিমাম চালের দামের ক্ষেত্রে, আমাদের তো কিছু আইটেম এমন আছে।

বাংলাদেশ ব্যাংক ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে-  এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনার ব্যাংকে আপনি কত টাকা রাখতে পারেন, ডলার কতো রাখবেন, ক্যাশ টাকা কতো রাখবেন সেটির বিষয় আছে। এর বাইরে যদি রাখেন, তাহলে মনে হয় অন্য কিছু করছে। আমি বিষয়টি সঠিকভাবে জানি না।

ডলারের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে যেখানে ডলারের দাম বাড়েনি? ডলারের দাম সব জায়গায় বেড়েছে, সবাই সেটি নিয়ে ভুগছে। যারা যুদ্ধ করছে তারাও ভুগছে, যারা যুদ্ধ বাড়াচ্ছে, তারাও এর বাইরে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com