ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

'খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি'

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি আদালত মানে না। তাই তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। প্রসঙ্গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখার আদেশ হয়। সাবেক এ রাষ্ট্রপতি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ মঙ্গলবার সকালে মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া সেখানে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ আসর মরহুম মো. জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

'খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি'

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০১৮

featured Image
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি আদালত মানে না। তাই তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। প্রসঙ্গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখার আদেশ হয়। সাবেক এ রাষ্ট্রপতি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ মঙ্গলবার সকালে মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া সেখানে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ আসর মরহুম মো. জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত