রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
চলছে ধর্মঘট; চিড়া-মুড়ি-কম্বল নিয়ে রংপুরে বিএনপিকর্মীরা

চলছে ধর্মঘট; চিড়া-মুড়ি-কম্বল নিয়ে রংপুরে বিএনপিকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘট শুরু হয়েছে ভোর ৬টায়। চলবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় মোটর মালিক সমিতি।

ভোর ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাত ১২টা থেকে দূর পাল্লার বাস বন্ধ করে দেওয়া হয়েছে বলে শ্রমিক ইউনিয়ন সমিতির একটি সূত্র জানিয়েছে।

এদিকে পরিবহন ধর্মঘটের ডাক আসায় বিএনপি নেতাকর্মীরা আগেভাগেই রংপুর আসতে শুরু করেছেন।

দিনটি ঘিরে নেতাকর্মীদের নানা প্রস্তুতিও নিতে দেখা গেছে। ধর্মঘট থাকায় নানা উপায়ে গণসমাবেশ সফল করতে তাদের অনেকে বৃহস্পতিবার রাত থেকে রংপুরে আসতে শুরু করেছেন।

ঈদগাহ মাঠ সমাবেশস্থলে বৃহস্পতিবার রাতেই এসেছেন আব্দুর রহিম, রশিদুল, মোস্তাফিজ ও রহিদুল ইসলামসহ বিএনপির অনেক কর্মী। তারা লালমনিরহাট ও ঠাকুরগাঁও থেকে এসেছেন। সঙ্গে চিড়া-মুড়ি ও কম্বল।

তারা বলছেন, দুদিন থাকতে হবে। আবাসিক হোটেলে থাকার মতো সামর্থ্য নেই তাদের। তাই মাঠে থাকার জন্য এসব খাবার সঙ্গে নিয়ে এসেছেন।

তাদের মতো আরও অনেকেই বিএনপির সমাবেশে যোগ দিতে এখন রংপুরে অবস্থান করছেন।

অন্যদিকে রংপুর থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ বাস চলাচল করে বিভিন্ন রোডে। হঠাৎ করে বাস ধর্মঘটের ফলে ভোগান্তি আর দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। বাস বন্ধ থাকার সুযোগে যাত্রীদের পকেট কাটছে ছোট ছোট যানগুলো। চারগুণ ভাড়া বৃদ্ধি করেই যাত্রী নিচ্ছে তারা।

পরিবহন ধর্মঘটের বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক বলেন, ‘মহাসড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আমরা ধর্মঘট ডেকেছি। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। ’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com