বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
জার্মানি-যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন রাষ্ট্রপতি

জার্মানি-যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:স্বাস্থ্য পরীক্ষা ও নিজের চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যের উদ্দেশে ১৬ দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানমসহ সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান (কিউওয়াই ৬৩৯) আজ রাত ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ত্যাগ করেন বলে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানিয়েছে বাসস।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রপতির লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com