বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
করোনায় আজও মৃত্যু নেই, শনাক্তও ৫০-এর কম

করোনায় আজও মৃত্যু নেই, শনাক্তও ৫০-এর কম

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মোট মৃত্যুসংখ্যা ২৯ হাজার ৪২৬ জনই থাকল। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জনে।

আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৪১ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৪২৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২১ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com