বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন
শিশু পার্কের ফলক থেকে বাদ যাচ্ছে জিয়ার নাম

শিশু পার্কের ফলক থেকে বাদ যাচ্ছে জিয়ার নাম

নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশুপার্কটির নাম পরিবর্তন করা হয়েছে। আর আগামী এক সপ্তাহের মধ্যেই সেখান থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বুধবার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী বলেন, আগামী ৭ দিনের মধ্যে ওই পার্কের বর্তমান নাম ফলক তুলে নতুন নাম ফলক বসানো হবে। শহীদ জিয়া শিশু পার্কটির নতুন নাম হবে শুধু ‘শিশু পার্ক’।

এর আগে শহীদ জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন করা হবে বলে শোনা যাচ্ছিল -সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘অবশ্যই, ইতোমধ্যে শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।’

উল্লেখ্য, ১৯৭৯ সালে ‘শহীদ জিয়া শিশুপার্ক’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। শিশুদের বিনোদনের জন্য পাবলিক সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই শিশুপার্কটি ১৯৮৩ সাল থেকে বিনোদন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com