ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

রমজানে মাছ-মাংস-ডিমের দাম বাড়বে না : প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রমজানে মাছ, মাংস, দুধ ডিমের দাম আর বাড়বে না; বরং সহনশীলতার ভেতরে যাতে রাখা যায় সে প্রক্রিয়ায় আমরা রয়েছি।   তিনি বলেন, একই সঙ্গে সাধারণ মানুষ যাতে এ খাবারগুলো খেতে পারে সে রকম মূল্য নির্ধারণের জন্য পোল্ট্রি অ্যাসোসিয়েশনসহ সবাইকে অনুরোধ করব।
 
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলা মাঠে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   সামনে রমজান এ সময় পোল্ট্রিসহ মাছ ও মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, রমজান মাসে এ নিয়ে আপনাদের পরিকল্পনা কী, জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মানুষের পুষ্টি ও খাবারের অন্যতম উপকরণ মাছ-মাংস-দুধ ও ডিম। উৎপাদন বৃদ্ধিতে যতো প্রকার সহায়তা করা দরকার সবটাই আমরা করছি। আমাদের উৎপাদন বেড়েছে। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে পোল্ট্রির যে সব উপকরণ বিদেশ থেকে আনতে হয় সেটা আনার ক্ষেত্রে অনেক প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম বেড়েছে।   তিনি বলেন, আমাদের দেশের ভেতরে যাতে বিকল্প খাবার তৈরি করা যায় এজন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করেছি। এরফলে নানা অজুহাতে উৎপাদনকারীরা আর দাম বাড়ানোর করার সুযোগ পাবেন না।   মন্ত্রী বলেন, রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র স্থাপন করব সেক্ষেত্রে বেসরকারি খামারি যারা আছেন তাদের সহায়তা নেব। আমি মনে করি বাজার ব্যবস্থাপনাকে আরও মনিটরিং করা হলে দাম অনেকটা কমে আসবে।   শ ম রেজাউল করিম বলেন, ব্রয়লার মুরগি নিয়ে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। ব্রয়লার ক্ষতিকর নয়। এটি নিয়ে কোনো সংশয় নেই। এগুলো আন্তর্জাতিকমানের ল্যাবে পরীক্ষা করছি আমরা। এগুলোতে কোনো সমস্যা নেই।   উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য  দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচাল ডা. মো. এমদাদুল হক তালুকদার।   আকর্ষণীয় এ প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আর সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। দর্শনার্থীরা বিনামূল্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।   দেশের বিভিন্ন উন্নত জাতের ষাঁড়, গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগিসহ গৃহপালিত বিভিন্ন ধরনের প্রাণীর দেখা মিলছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য বরাবরের মতো দেশের সবচেয়ে সুন্দর ও বড় আকারের গরু-মহিষ ও ছাগল-ভেড়ার র‌্যাম্প শোর আয়োজন রয়েছে। এ ছাড়া প্রদর্শনী চত্বরে রয়েছে বিভিন্ন রকমের সুস্বাদু মাংস এবং দুগ্ধজাত পণ্য ও খাবার।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৩ জুন ২০২৬

রমজানে মাছ-মাংস-ডিমের দাম বাড়বে না : প্রাণিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত