বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
ইতালিতে ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হচ্ছে

ইতালিতে ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হচ্ছে

ইতালিতে ঘড়ির কাটা পরিবর্তন হয়ে এক ঘন্টা সামনের দিকে এগিয়ে দেয়া হচ্ছে শনিবার স্থানীয় সময় রাত ২টায়। প্রতি বছর দেশটিতে দুইবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা করে পরিবর্তন করা হয়।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টায় সময় (২৫ মার্চ) পরিবর্তন হবে। ঘড়িতে যখন রাত ২টা বাজবে তখন এক ঘণ্টা এগিয়ে রাত ৩টা করা হবে।

নিয়মানুসারে বছরের প্রথম তিন মাসের শেষ দিকে এবং বছর শেষ হওয়ার দুই মাস আগে এ সময় পরিবর্তন করা হয়ে থাকে।

দিবালোক সঞ্চয় করতে প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর আগে গত বছর ২৬ মার্চ ঘড়ির কাঁটা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল একইভাবে ২৯ অক্টোবর শীতকালে এক ঘণ্টা পেছানো হয়।

সময়ের পরিবর্তন ইউরোপের কয়েকটি দেশসহ আরও দুয়েকটি দেশে পরিবর্তন হয়ে থাকে। জার্মানিতে ৩০ এপ্রিল ১৯১৬ সাল থেকে এভাবে সময় পরিবর্তন শুরু হয়।

ইতালির সময়ের পরিবর্তনের ফলে ২৫ মার্চ রাত বারটার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৪ঘণ্টা। গ্রীষ্মকালে সময়ের ব্যবধান হয় চার ঘন্টা আর শীতেকালে পাঁচ ঘন্টা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com