মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
আমেরিকা, কানাডা বা অন্য দেশেও পালাতে পারেন আরাভ

আমেরিকা, কানাডা বা অন্য দেশেও পালাতে পারেন আরাভ

নিজস্ব প্রতিবেদক : পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাই থেকে পালাতে পারেন বলে আশঙ্কা করছে তদন্তসংশ্লিষ্ট দেশের পুলিশ সংস্থাগুলো। এমন শঙ্কার কথা জানিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বলেন, পলাতক আসামি আরাভ ওরফে রবিউল যাতে দুবাই থেকে অন্য কোথাও যেতে না পারেন, সে বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য পুলিশ সদর দপ্তরে এনসিবি শাখা কাজ করছে।এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র গত রাতে জানিয়েছে, আরাভ দুবাই পুলিশের নজরদারির মধ্যেই আছে। তাদের কাছে খবর আছে, আরাভ আমেরিকা, কানাডা বা অন্য দেশেও পালিয়ে যেতে পারেন। ওইসব দেশের পাসপোর্ট রয়েছে তাঁর।
জানতে চাইলে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, আরাভের বিষয়ে বাংলাদেশে অবস্থিত দুবাই দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের। আরাভের পেছনে কারা জড়িত রয়েছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।তদন্তের প্রয়োজনে ক্রিকেটার সাকিব আল হাসানসহ আরো অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁরা তদন্ত অব্যাহত রেখেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com