সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
বিজিএমইএ বহুতল ভবনের ‘দফারফা’ ২৭ মার্চ

বিজিএমইএ বহুতল ভবনের ‘দফারফা’ ২৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে তৈরি করা তাদের বহুতল ভবনটি ভাঙার জন্য আরো এক বছর সময় চেয়ে আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ শুনানি শেষ করে ২৭ মার্চ মঙ্গলবার আদেশের জন্য দিন রেখেছেন।

বিজিএমইএর পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী। পরে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের অক্টোবরে ভবন ভাঙার জন্য এক বছরের সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে বিজিএমইএ।

সময় চাওয়ার কারণ হিসেবে বলা হয়েছিল, রাজউক নতুন ভবনের জন্য জমি দিয়েছে, এখন সবকিছু প্রক্রিয়াধীন আছে। ভবন থেকে সবকিছু শিফট করতে তো অনেক সময়ের প্রয়োজন। তাই সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে।

এর আগে গত বছরের গত ১২ মার্চ বিজিএমইএকে ছয় মাসের সময় দেয় আপিল বিভাগ।

২০১১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এরপর ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা বহাল রেখেছেন। কিন্তু এ সময়ের মধ্যে সরানোর কোনো চেষ্টা করেননি। এরপর ছয় মাসের সময় দিয়ে আবেদনটির নিষ্পত্তি করে দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com