শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
নিরাপত্তার উদ্দেশে ব্যবহৃত হচ্ছে র‍্যাব : পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার উদ্দেশে ব্যবহৃত হচ্ছে র‍্যাব : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‍্যাব নিয়ে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন হাসির খোরাক ছাড়া আর কিছুই না। তারা (র‌্যাব) রাজনৈতিক উদ্দেশে ব্যবহৃত হচ্ছে না। নিরাপত্তার উদ্দেশে ব্যবহৃত হচ্ছে র‍্যাব।

সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, এটি হাসির খোরাক আরকি।

নির্বাচনে বাংলাদেশ জাতিসংঘের কোনো সহযোগিতা নেবে কি না এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, বাংলাদেশের নির্বাচনে সংস্থাটির কোনো সহযোগিতার প্রয়োজন নেই। কারণ আমরা যথেষ্ট পরিপক্ব। নির্বাচন করার জন্য যেসব ইনস্টিটিউশন দরকার, সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেই ইনস্টিটিউশন আমরা মোটামুটি তৈরি করেছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com