বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ঈদের আগে অস্থায়ীভাবে বঙ্গবাজারের ব্যবসায়ীদের বসার ব্যবস্থা হবে: সালমান এফ রহমান

ঈদের আগে অস্থায়ীভাবে বঙ্গবাজারের ব্যবসায়ীদের বসার ব্যবস্থা হবে: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবাজারের ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে ধ্বংসস্তূপ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর এ কথা জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে সেক্ষেত্রে হাইকোর্টে ব্যবসায়ীদের দায়ের করা রিট প্রত্যাহার করতে হবে। তারপর নতুন নকশা করে বহুতল মার্কেট নির্মাণ হবে। মূল নকশা করাই আছে, প্রয়োজনে সেটা আপডেট করা হবে।’

পরে আগুনে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘রোববার তালিকা জমা দেবেন ব্যবসায়ীরা।’

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যবসায়ীদের সাহায্য করা হবে, পাশাপাশি বেসরকারি ভাবে অনেকে সাহায্যের আগ্রহ জানিয়েছে বলেও জানান সালমান এফ রহমান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com