শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
রামুতে ট্রাক-সিএনজি সংঘষে নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারের রামুতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

 

আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার খুনিয়াপালং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

 

 

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রামুর পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজার যাওয়ার পথে খুনিয়াপালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

 

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রামু থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সকালে খুনিয়াপালং এলাকায় দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন নিহত হন। বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com