রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
প্রেমের অভিনয় করে বাসায় ডেকে ফাঁদে ফেলতেন তারা

প্রেমের অভিনয় করে বাসায় ডেকে ফাঁদে ফেলতেন তারা

নিজস্ব প্রতিবেদক : প্রেমের ফাঁদে ফেলে যুবকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

 

গ্রেপ্তার তিনজন হলেন, সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মুসলিশ উদ্দিন মুন (২২) এবং খন্দকার শাওন (২৮)। এই চক্রের তন্নী আক্তার (২০) নামে আরও একজন পলাতক।

মারিয়া কলেজ শিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা ফেসবুকে বিভিন্ন ফেইক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করতেন, এরপর ছেলেকে দেখা করার কথা বলে মিরপুরে ডাকতেন। মিরপুরে নির্দিষ্ট বাসায় আগে থেকেই বাকি তিনজন থাকতেন। টার্গেট ব্যক্তি বাসায় ঢোকামাত্র তাকে মারধর করে নগ্ন করে ভিডিও করতেন তারা। এরপর তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন।

 

ওসি জানান, এই ফাঁদে ফেলে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে চক্রটি। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com