শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
সেলফি তুলে পদ্মা সেতুতে ৯ বাইকার জরিমানার কবলে

সেলফি তুলে পদ্মা সেতুতে ৯ বাইকার জরিমানার কবলে

নিজস্ব প্রতিবেদক:

উদ্বোধনের পরে প্রায় ১০ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এ সুযোগ এলেও অনেক চালকই মানছেন না কর্তৃপক্ষের নির্দেশনা। সেতুতে সেলফি তোলাসহ নানা উপায়ে নিয়ম ভাঙছেন মোটরসাইকেলচালকরা। ফলে জরিমানা গুনলেন ৯ মোটরসাইকেলচালক।আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ যাত্রায় নিয়ম ভাঙার দায়ে ৯ মোটরসাইকেলচালকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।

মুন্সীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতুতে অভিযান শেষে মোট ৯ জনের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোটরসাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেন থাকার পরেও অনেকে মানছেন তা। অনেকেই লেনে মোটরসাইকেল থামিয়ে সেলফি নিচ্ছেন। এসব কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক জরিমানা করা হয়েছে।কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে শর্ত ছিল- সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না এবং নির্দিষ্ট লেনের বাইরে যাওয়া যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com