শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক :  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রংপুর-বগুড়া মহাসড়কের তালতোলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ১ জন যাত্রী মারা যান। এ সময় ১ জন গুরুতর আহত হন।

নিহতরা সকলেই কোমরপুরগামী সিএনজিটি যাত্রী বলে জানান হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম। নিহতদের পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com