শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
দেশের মানুষকে ভালোবেসে রাজনীতিবিদদের রাজনীতি করার আহ্বান বিদায়ী রাষ্ট্রপতির

দেশের মানুষকে ভালোবেসে রাজনীতিবিদদের রাজনীতি করার আহ্বান বিদায়ী রাষ্ট্রপতির

ভিশন বাংলা ডেস্ক : বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। আবদুল হামিদ আজ বঙ্গভবনে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিবিদদের দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করা উচিত। তাহলেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। দেশের মানুষকে ভালবেসেই তিনি সারাজীবন রাজনীতি করে গেছেন। মানুষের ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন।

নিজেকে উপমহাদেশের রেকর্ড সৃষ্টিকারী রাষ্ট্রপতি উল্লেখ করে বলেন, টানা দুই মেয়াদে ১০ বছর মানুষের ভালোবাসায় তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ভারপ্রাপ্ত এবং চলতি দায়িত্বে হিসেবে আরও ৪১ দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব পালন শেষে তিনি আর কোন রাজনীতিতে যুক্ত হবেন না। আবদুল হামিদ বলেন, দেশের মানুষ আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মানুষের সেই সম্মান তিনি অটুট রাখতে চান।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, তিনি অবসর জীবন বই পড়ে ও লেখালেখি করে কাটাবেন। তবে নতুন করে আর কোন রাজনীতিতে জড়াবেন না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com