বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
পোশাক খাতে সবচেয়ে কম মজুরি বাংলাদেশে

পোশাক খাতে সবচেয়ে কম মজুরি বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পোশাক খাতে সবচেয়ে কম মজুরি বাংলাদেশে। যদিও রপ্তানি আয়ের ৮০ ভাগেরও বেশি আসে এ খাত থেকে। এছাড়াও ঠুনকো অভিযোগে চাকুরিচ্যু ও নিয়মিত বেতন না দেয়ার অভিযোগও আছে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পোশাক খাতে ট্রেড ইউনিয়ন সংশ্লিষ্টরা পরবর্তী মজুরি কাঠামোতে সর্বনিম্ন মজুরি ২৩ হাজারে উন্নীত করার দাবি জানিয়েছেন।

দেশে সবচেয়ে বেশি রপ্তানি আয় এনে দেয়া পোশাক খাতে শ্রমজীবী মানুষের সংখ্যা চল্লিশ লাখেরও বেশি। দীর্ঘ লড়াই সংগ্রামের পর মজুরি কাঠামো নির্ধারণের পাশাপাশি বিদেশি ক্রেতাদের চাপে অনেকটাই স্থিতিশীলতা ফিরে এসেছে এ খাতে। ২০১৮ সালে সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা নির্ধারণ করে মজুরি কাঠামো ঠিক করে দেয় শ্রম মন্ত্রণালয়। সেই সাথে প্রতি বছর ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু এটি বাস্তবায়ন করেনি অনেক পোশাক কারখানা। বর্তমান চড়া মূল্যস্ফীতির বাজারে এ বেতনকে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ হিসাবে দেখছেন শ্রম আন্দোলন সংশ্লিষ্টরা।

পোশাক রফতানি বিশ্বের শীর্ষ দ্বিতীয় দেশ বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণায় দেখা গেছে, প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম মজুরি বাংলাদেশের পোশাক শ্রমিকদের। তুরস্কে পোশাক শ্রমিকরা মাসিক সর্বনিম্ন মজুরি পান ৩০৭ ডলার। ভিয়েতনামে ১৬৮ ডলার, মালয়েশিয়ায় ২৭০ ডলার, ইন্দোনেশিয়ায় ১৩৭ ডলার। এমনকি চার কোটি পোশাক শ্রমিকের দেশ ভারতেও নূন্যতম মজুরি ১২৮ ডলার। অথচ বাংলাদেশি শ্রমিকরা পান মাসিক ৭৬ ডলার।

নিয়মানুযায়ী, চলতি বছরেরই পোশাক কারখানাগুলো ঘোষণা করতে হবে নতুন মজুরি কাঠামো। যেখানে সর্বনিম্ন মজুরি তিনগুণ বাড়ানোর প্রস্তাব শ্রম আন্দোলনে সংশ্লিষ্টদের।

তাদের মতে, আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম মাত্র কয়েক সেন্ট বাড়ানোর পাশাপাশি কারখানা মালিকদের সদিচ্ছা থাকলে চল্লিশ লাখ শ্রমিকের মুখে হাসি ফোটানো সম্ভব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com