শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে অধীনস্তদের নির্দেশ ডিএমপি কমিশনারের

যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে অধীনস্তদের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক:

যেকোনো পরিস্থিতি ধৈর্যের সঙ্গে নিয়ন্ত্রণ এবং মাথা ঠাণ্ডা রেখে কমান্ডারের নির্দেশ মানতে অধীনস্তদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। রবিবার মিরপুর পিওএম মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এ নির্দেশ দেন।

 

ডিএমপি কমিশনার বলেন, ‘শৃঙ্খলা এবং ভবিষ্যত নেতৃত্বের জন্য প্রত্যেককে প্যারেড জানতে হবে। পুলিশকে সিভিলিয়ান এবং ইউনিফর্ম দুই দিকেই পারদর্শী হতে হয়। যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে হবে। আর কমান্ডারদের আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে হবে।’ শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের প্রতিনিয়ত প্যারেড করানোর নির্দেশ দেন তিনি। কীভাবে খালি হাতে নিজেকে আত্মরক্ষা করে পাবলিক ম্যানেজমেন্ট করতে হবে এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও নির্দেশনা দেন গোলাম ফারুক।

 

নিউমার্কেটে আগুনের ঘটনায় পিওএম-এর ফোর্স অত্যন্ত মানবিক ভূমিকা পালন করেছে জানিয়েছে কমিশনার বলেন, ডিএমপি তথা বাংলাদেশে পুলিশের মান-মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এসময় তিনি গেল কয়েক মাসে পিওএম ফোর্সের দায়িত্বপালনে সন্তোষ প্রকাশ করেন।

 

পিওএম পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন-এর নেতৃত্বে ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত সুসজ্জিত কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ডিএমপি কমিশনার। প্যারেডে সহকারী প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

 

মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com