বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

বাসস :

মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছে এর ‘বার্ষিক রিপোর্ট-২০২২’ পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

 

 

রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তিনি সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখারও তাগিদ দেন।

 

রাষ্ট্রপতি আরও বলেন, মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে জনগণ কমিশনের কার্যক্রম ও গুরুত্ব বুঝতে পারে।

 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন। রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে জনগণ কমিশনের কার্যক্রম ও গুরুত্ব বুঝতে পারেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, প্রতিনিধিদল প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

 

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কর্মকান্ডের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com