শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
‘কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না’

‘কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না’

নিজস্ব প্রতিবেদক: কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

আজ মঙ্গলবার (১৬ মে) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

 

 

মাসুদ বিন মোমেন জানান, হলি আর্টিজানের ঘটনার পর কয়েকটি দেশের কূটনীতিককে  বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে এখন  জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় এখন তা কমানো হচ্ছে।

 

তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব।  সড়কে চলাচলের সময় রাষ্ট্রদূতদের সঙ্গে এখন শুধু পুলিশের এসকর্ট থাকছে না। তবে অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ। আর তারা যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে চান, সেক্ষেত্রে আনসার থেকে তারা এ সার্ভিস ভাড়া করতে পারবেন।

 

এক প্রশ্নের উত্তরে সচিব মাসুদ বিন মোমেন বলেন, কূটনীতিকরা কোথায় পতাকা ব্যবহার করবেন, আর কোথায় করবেন না, সে বিষয়ে আশা করি তারা সজাগ থাকবেন। আমি যখন ব্যক্তিগত কাজ ও শপিং-এ যাই, তখন পতাকা ব্যবহার করি না।

 

বাংলাদেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদিআরবসহ ছয় দেশের রাষ্ট্রদূত বাড়তি পুলিশি নিরাপত্তা পেয়ে থাকেন। এখন থেকে তারা এটা পাবেন না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com