বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রো রেল

৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রো রেল

নিজস্ব প্রতিবেদক: 

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৩১ মে (বুধবার) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে চার ধাপে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার। বর্তমানে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। বৃহস্পতিবার (১৮ মে) ডিএমটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে আগামী ৩১ মে বুধবার থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে–সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পরপর, সকাল ১১টা ০১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিচেনায় ১৫ মিনিট পরপর, দুপুর ৩টা ১মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত আবার পিক আওয়ার’ বিচেনায় ১০ মিনিট পরপর এবং বিকাল ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনায় ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে।

 

 

এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চলাচল করলেও আগামী ঈদুল আযহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এমডি এম এ এন সিদ্দিক সংবাদ সম্মেলন করে জানান, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করবো। সে অনুযায়ী জনগণের চাহিদা বিবেচনায় আমরা এই সময়সূচিতে চলবো।

 

রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ডিএমটিসিএলের তৈরি মেট্রোরেল (উত্তরা-আগারগাঁও) গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়। এসব স্টেশন দিয়ে এখন যাত্রীরা ওঠা-নামা করতে পারছেন। অফিসগামী যাত্রীরা মেট্রোরেল চলাচলের সময়সীমা বৃদ্ধি করে অফিস সময়ের সঙ্গে সমন্বয়ের দাবি করে আসছিলেন। এবার তাদের সেই দাবি পূরণ হতে চলেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com