শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইশরাত চৌধুরী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইশরাত চৌধুরী

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইশরাত চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইশরাত চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। এতোদিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এখন তাকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ করা হলো।
এর আগে, গত ১১ জুলাই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০২১ সালের ২ জুন তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান। এরপর গত ১ জুন তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com