ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু ভরতি ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে। জেলার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: বগুড়ার ধুনুট উপজেলার শ্যামগাতি গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজছাত্রী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)। স্থানীয়দের বরাত দিয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মোস্তাফিজুর রহমান জানান, বাইকে ওই দুই নারী নিয়ে এর চালক রাস্তার অপর পাশে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক বাইকটিকে ধাক্কায় দেয়। এতে আরোহী খাদিজা বেগম ও ফাতেমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। ওসি বদরুল কবির আরও জানান, চালক ও সহাকরী পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ১৭ জুন ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই নারী নিহত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৩

featured Image
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু ভরতি ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে। জেলার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: বগুড়ার ধুনুট উপজেলার শ্যামগাতি গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজছাত্রী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)। স্থানীয়দের বরাত দিয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মোস্তাফিজুর রহমান জানান, বাইকে ওই দুই নারী নিয়ে এর চালক রাস্তার অপর পাশে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক বাইকটিকে ধাক্কায় দেয়। এতে আরোহী খাদিজা বেগম ও ফাতেমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। ওসি বদরুল কবির আরও জানান, চালক ও সহাকরী পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত