বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
‘জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন’

‘জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন’

"Parliamentary elections in the first week of January"

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ এখনও ঠিক করিনি।

শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেল। ব্যালটে ভোট হবে। কাজেই চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। সম্প্রতি আইন করে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই সার্থকতা হবে ইসির। আমরা চাইব নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনও সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি।

আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পেশাদারির সঙ্গে, সাহসের সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com