শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে উত্তেজনা এড়াতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া শুরুর আহবান জাতিসংঘ মহাসচিবের

রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে উত্তেজনা এড়াতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া শুরুর আহবান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে উত্তেজনা এড়াতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া পুনরায় শুরু করার আহবান জানিয়েছেন। হোয়াইট হাউস তাদের জাতিসংঘ মিশন থেকে রাশিয়ার ১২ কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দেয়ার পর তিনি বৃহস্পতিবার এ আহবান জানালেন। খবর সিনহুয়ার।
এ সংক্রান্ত উত্তেজনা আরো বেড়ে গেলে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া আবারো শুরু করার নির্দেশ জারি করা হবে কিনা সে ব্যাপারে জানতে চাইলে জাতিসংঘ মহাসচিব বলেন, এ ব্যাপারে ‘আমি সত্যিই উদ্বিগ্ন।’
গুতেরেস বলেন, স্নায়ু যুদ্ধ চলাকালে যে রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা ক্রমেই সে রকম পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি বলে আমি মনে করি।’
এ প্রেক্ষিতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া আবারো শুরু করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে রাশিয়ার এক সাবেক গুপ্তচর ও তার মেয়েকে গত ৪ মার্চ নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক গ্যাস) প্রয়োগ করে হত্যা প্রচেষ্টা চালানোর মস্কোর বিরুদ্ধে অভিযোগ ওঠায় এর পাল্টা পদক্ষেপ হিসেবে ব্রিটেন ও তাদের মিত্র দেশগুলো রাশিয়ার শতাধিক কূটনীতিককে বহিস্কার করায় এমন প্রশ্ন উঠেছে।

বাসস ডেস্ক

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com