বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না: মেয়র আতিক

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নির্বাপণে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ভেতরে কেউ আটকে আছে কিনা সে বিষয়ে বলা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন লাগা ভবনটিতে উদ্ধারকাজ চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আশা করছি দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে। তবে আমরা এই ভবনে যতগুলো অফিস আছে সেগুলোর এইচআর ডিপার্টমেন্টকে বলেছি তাদের কতজন লোক ছিল কতজন লোক বের হয়ে এসেছে এই তথ্যটা নির্ধারণ করতে। কারণ এটি কোন কারখানা না যেখানে অনেক লোক আছে। উদ্ধার কাজ শেষ হলে আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খাজা টাওয়ারে আগুন লাগে। ১৪ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com