বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ আর নেই

অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ আর নেই। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এ ছাড়াও তারেক মাহমুদের বেশ কয়েকজন সহকর্মীও তাকে নিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

রওনক হাসান বলেন, মগবাজারের একটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।

নেটমাধ্যমে অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে।

অভিনেতা আরও লেখেন, চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।

জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com