বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
রাজধানীতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

রাজধানীতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব। চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‌্যাব-২ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শিহাব করিম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে নিজেদের শক্তির জানান দিতে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। এ দিন জামায়াতে ইসলামীও সমাবেশের ঘোষণা দিয়েছে। তাদের গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com