সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

মিরপুর থেকে নাজমুল রাজীব: রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা। তাদের দাবি, গতকাল মঙ্গলবার বিক্ষোভের সময় সরকার দলীয় লোকজনের তাদের এক সহকর্মী নিহত হয়েছে। এমন দাবি তুলে তারা আজ বুধবার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে প্রবেশ করার কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। কিন্তু তাদের এই দাবির স্বপক্ষে তেমন কোনো প্রমাণ পায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার (১ নভেম্বর) মিরপুর ১ নম্বর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

এ ছাড়া ক্যামেরা দেখলে তেড়ে আসছেন শ্রমিকরা। কিন্তু এখন অবধি ঘটনাস্থলে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

গার্মেন্টস শ্রমিকদের একজন জানিয়েছেন, শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে অবস্থান নিয়েছে। এখন তারা সেখানেই জড়ো হবেন। মিরপুর ১ নম্বর এলাকা ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। সেসময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com