বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ৪ নভেম্বর

মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৪ নভেম্বর মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। তারপর দিন ৫ নভেম্বর থেকে মেট্রোরেল চলাচল করবে।

আজ বুধবার (১ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে তিনি এসব কথা বলেন।

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

 

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। পরে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।

 

গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, এখন সেটা ২৯ অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। পেছানো হয়েছে- বিষয়টা তা না।

 

সবশেষ ২০ অক্টোবর জানা যায়, আগামী ২৯ অক্টোবরও উদ্বোধন হচ্ছে না মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ। এটি আগামী ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com