শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
গাজীপুর ও খুলনা সিটিতে ভোট ১৫ মে

গাজীপুর ও খুলনা সিটিতে ভোট ১৫ মে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই সিটিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল। আর যাচাই বাছাই ১৫-১৮ এপ্রিল।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শনিবার নির্বাচন কমিশন ভবনে এই তফসিল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টায় এ সংক্রান্ত বৈঠকে বসে কমিশন।

সিইসি বলেন, গাজীপুরে ভোটার ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনায় ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলকে রিটার্নিং অফিসার এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এই পাঁচ সিটিতে ভোটগ্রহণ করতে হবে। তাই আসছে রমজানের আগে গাজীপুর ও খুলনা সিটি ভোট শেষ করে ঈদের পর অন্য তিন সিটিতে ভোট করবে ইসি।

ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী কর্পোরেশনের প্রথম বৈঠক থেকে ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় নির্বাচন করতে হবে।

উল্লেখ্য ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। অপরদিকে খুলনা সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১টি এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ১০টি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com