সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিল্পা শেঠির দিওয়ালি পার্টিতে একসাথে বাদশাহ-ম্রুণাল

শিল্পা শেঠির দিওয়ালি পার্টিতে একসাথে বাদশাহ-ম্রুণাল

ডেস্ক প্রতিবেদন: অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও র‍্যাপার বাদশার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দিওয়ালি পার্টিতে তাদের সেই ভিডিও ঘিরে তৈরি হয়েছে রহস্য।

কেননা গভীর রাতে শিল্পার অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাদের একে অপরের হাত ধরে রাখতে দেখা গেছে। এদিকে ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, বাদশার হাত ধরে পার্টি থেকে বের হচ্ছেন ম্রুণাল। এছাড়া ম্রুণাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা ও শিল্পার সঙ্গে পার্টির একটি ছবি শেয়ার করেছেন। এছাড়া তাদের ‘দুই প্রিয় মানুষ’ বলে উল্লেখ করেছেন। এছাড়াও বাদশাহ তার ইনস্টাগ্রামে এটি পুনরায় পোস্ট করেছেন। এদিন জলপাই রঙের পোশাকে দেখা গেছে ম্রুণালকে।

অপরদিকে বাদশা পরেছিলেন কালো রঙের ঐতিহ্যবাহী পোশাক। এদিকে এ বছরের শুরুতেই গুঞ্জন চাওর হয়েছিল, বাদশা তার দীর্ঘদিনের বান্ধবী ইশা রিখীকে বিয়ে করছেন। শুধু তাই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক খবরে বলেছিল, বাদশা-রিখি শিগগিরই উত্তর ভারতে গুরুদুয়ারা বিয়ে করবেন। পাঞ্জাবি এ অভিনেত্রী ২০১৩ সালে জাট বয়েজ পুট জাট্টান দে ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে বরুণ ধাওয়ান অভিনীত নবাবজাদে ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বাদশা-রিখি এক বছর ধরে ডেট করছেন বলে জানা গেছে। এর মধ্যে ম্রুণাল ঠাকুরের সঙ্গে ভিডিও রহস্য উসকে দিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com