ঢাকা    সোমবার, ১৮ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

কালিয়াকৈর কোয়ালিটি টেক্সলাইন কারখানায় অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত ১১টার দিকে কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় সারাবো, কাশিমপুর ডিবিএল এবং জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১৮ মে ২০২৬

কালিয়াকৈর কোয়ালিটি টেক্সলাইন কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৩

featured Image
অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত ১১টার দিকে কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় সারাবো, কাশিমপুর ডিবিএল এবং জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত