ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

ভুল নীতির কারণে বিএনপির মধ্যে বিভক্তি - কাদের

বিএনপির ভুল নীতির কারণে দলটির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে শনিবার (২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির জনসমর্থন কমে গেছে। অনেকে দল পাল্টেছেন। ভেতরে ভেতরে অনেকে বলছে, জীবনে আর বিএনপি করবে না।' বিএনপি নেতা শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দেওয়া এবং ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পাওয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, 'উনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে এসেছেন। এটা কি অপরাধ?' বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই এখনো জেলে আছেন। শাহজাহান ওমরও জেলে ছিলেন। জেল থেকে বের হয়েই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি কাকতালীয় কি-না এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির অন্যান্য যে নেতারা আছেন, অপরাধের সঙ্গে বিষয়টা তুলনা করতে হবে। আপনি একজন পুলিশকে প্রকাশ্য দিবালোকে হত্যা করলেন, বিএনপির যে নেতাকর্মী যারা জেলে আছেন, তারা এই দায় এড়াতে পারেন না।' আইনশৃঙ্খলা বাহিনীসহ সব কিছু এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। নির্বাচন সংক্রান্ত কোনো কিছু এখন আর সরকারের কথায় হয় না।' ওবায়দুল কাদের বলেন, 'গণতন্ত্র মানে প্রতিযোগিতা। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু প্রতিযোগিতা। এটাই গণতন্ত্র।' এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'আমরা শেখ হাসিনার প্রতি, তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তার কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার মানসিকতা আমাদের নেতাকর্মীদের আছে।' ভুল নীতির জন্য বিএনপিতে বিভেদ সৃষ্টি হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। বিএনপির ভুল নীতির জন্য দলটির মাঝে বিভেদ সৃষ্টি হয়েছে। আর আওয়ামী লীগ বিএনপির বিভক্তির সুযোগ নিচ্ছে না। তৃণমূল বিএনপি থেকে দাঁড়ানো প্রার্থীদের অনেকেই বিএনপি থেকে আসা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপির যে সমর্থন ছিল সেখান থেকে মানুষ সরে গেছে। সংবাদ সম্মেলনে হরতাল-অবরোধে জনগণ নির্বাচন বিমুখ হয়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনো কেউ কেউ নির্বাচন ঠেকানোর অপচেষ্টায় লিপ্ত আছে। কিন্তু দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভুল নীতির কারণে বিএনপির মধ্যে বিভক্তি - কাদের

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৩

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত