সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কোটিপতি হলো ১৪ বছরের ময়ঙ্ক

কোটিপতি হলো ১৪ বছরের ময়ঙ্ক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শোতে কঠিন প্রশ্নের সঠিক জবাব দিয়ে তাক লাগিয়ে দিয়েছে হরিয়ানার কিশোর ময়ঙ্ক। ১৪ বছরে বয়সে কোটিপতি হলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেতন অনুযায়ী, কৌন বানেগা ক্রোড়পতির পঞ্চদশ সিজনে ১৬টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে ১ কোটি টাকা জিতে নিয়েছে ময়ঙ্ক। অষ্টম শ্রেণির ছাত্রটি কোনো রকম লাইফ লাইন ছাড়াই ৩.২ লাখ টাকা জিতেছে।

সোশাল মিডিয়ায় বিখ্যাত এ শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ময়ঙ্কের বুদ্ধি দেখে চমকে গিয়েছেন খোদ অমিতাভ বচ্চন।

ময়ঙ্কও জানিয়েছে, জ্ঞান এমন একটি জিনিস যার দাম আছে। সর্বোচ্চ ৭ কোটি টাকার প্রশ্নে এসেই পা হড়কায় হরিয়ানার এই মেধাবী কিশোরের।
অমিতাভ বচ্চন এই পর্যায়ে ময়ঙ্ককে জিজ্ঞেস করেন, সুবেদার এন আর নিক্কম ও হাবিলদার গজেন্দ্র সিংকে রাশিয়ার পক্ষে অর্ডার অফ দ্য রেড স্টার সম্মান দেয়া হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের জন্য?

খেলার নিয়ম মেনে চারটি অপশন দেয়া হয়। সেগুলো হলো তাব্রিজ, সিডন, বাটুমি ও আলমাতি। এর জবাব তার কাছে না থাকায় শো ছাড়ার সিদ্ধান্ত নেয় ময়ঙ্ক। ১ কোটি টাকা নিয়েই ঘরে ফেরে এ কিশোর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com