মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রুশ গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রুশ গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার এ-৫০ নামের একটি সামরিক গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

দেশটির সামরিক বাহিনীর দাবি, শুক্রবার রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে বিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।
সমরস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে কানেভস্কয় জেলায় বিমানের টুকরো খুঁজে পায় উদ্ধারকর্মীরা।

তবে ইউক্রেনের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সামরিক সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক।

টেলিগ্রামে তিনি লিখেছেন, ডিফেন্ডার ফাদারল্যান্ড দিবসে (রাশিয়ার সামরিক ছুটির দিবস) দখলকারীদের অভিনন্দন।

কিয়েভের দাবি, ভূপাতিত করা রুশ বিমানটি একটি দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান (এডব্লিউএস), যা গোয়েন্দা কাজে ব্যবহার করত রাশিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com