ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন, ১ জনের মৃত্যু

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় একটি তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় নিহত হয়েছেন এক জন ও দগ্ধ অন্তত তিনজন। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ইকবাল নামে একজন মারা যায়। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আর দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ছয়টার দিকে জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এবিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল বলেন, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন, ১ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৪

featured Image
ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় একটি তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় নিহত হয়েছেন এক জন ও দগ্ধ অন্তত তিনজন। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ইকবাল নামে একজন মারা যায়। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আর দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ছয়টার দিকে জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এবিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল বলেন, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত