শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
‘অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তশালীদের এগিয়ে আসতে হবে’

‘অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তশালীদের এগিয়ে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক: অটিস্টিক শিশুদের সহযোগিতায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপযুক্ত প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরাও সমাজের মূলধারায় ফিরে আসতে পারবে। অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টিতে বর্তমান সরকার কাজ করছে।

আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি তাদের বাবা-মায়ের আরো সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে বাবা-মা তাদের সন্তানের এই সমস্যার কথা সামাজিকতার ভয়ে স্বীকার করতে চান না। যার ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে পরবর্তীতে সেই শিশুটির অবস্থা আরো খারাপ পর্যায়ে চলে যায়।

এ সময় প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের জন্য অটিস্টিক কমপ্লেক্স গড়ে তোলা হবে বলেও জানান।

উল্লেখ্য, অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com