রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
শীতে রাজধানীতে গ্যাসের তীব্র সংকট

শীতে রাজধানীতে গ্যাসের তীব্র সংকট

গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে। শীত আসতেই সেই সংকট বেড়েছে আরও কয়েকগুণ। ফলে বেশি সমস্যার সম্মুখীন চাকুরিজীবিরা।

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর, আদাবর, মিরপুর, মগবাজার, মধুবাগ, যাত্রাবাড়ী, পুরান ঢাকার বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে বিপাকে পড়েছে এখানকার স্থানীয়রা।

এলাকাবাসীরা বলেন, নিয়মিত বিল পরিশোধ করা হলেও গ্যাস সংকটের কোন সুরাহা হচ্ছে না। দিন দিন গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে।

এদিকে তিতাস জানায়, শীতকালে গ্যাসের ব্যবহার বাড়ায় এই সংকট সৃষ্টি হয়েছে।

তিতাস গ্যাসের পরিচালক প্রকৌশলী এইচ এম আলী আশরাফ বলেন, শীতকালে গৃহস্থলীতে ২০% গ্যাসের ব্যবহার বেড়ে যায়। গরমের সময় ২৫-৩০ ডিগ্রী তাপমাত্রা থাকে পানির কিন্তু শীতের সময় তা ৯-১০ এ নেমে আসে বা আরো কম সুতরাং ওই পর্যন্ত তাপমাত্রা নিতে হিট করতে বেশি গ্যাসের খরচ হয়। এ কারণে আমাদের গৃহস্থলীতের ২০% ব্যবহার বেড়ে যায়।

সিএনজি স্টেশনগুলোর কর্তৃপক্ষরা বলেন, এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট না থাকলেও গ্যাসের চাপ কিছুটা কমেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com