মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা!

প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা!

দাম্পত্য ও নিজেদের রসায়ন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। সম্প্রতি প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারণার অংশ হিসেবে একটি পডকাস্টে অংশ নেন এই অভিনেত্রী। সেখানে নিকের লেখা একটি প্রেমপত্র পড়ে শোনানো হলে প্রিয়াঙ্কা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। চিঠিতে নিক তার স্ত্রীর গুণাবলি, মাতৃত্ব ও ধৈর্য ধরার ক্ষমতার প্রশংসা করেন।

নিক জোনাস তার চিঠিতে প্রিয়াঙ্কাকে নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। লেখেন, প্রিয়াঙ্কা শুধু একজন বিশ্বখ্যাত তারকা নন, বরং একজন মা, মেয়ে ও স্ত্রী হিসেবে তিনি অনন্য।

গত আট বছরে জীবনের নানা চড়াই-উতরাইয়ে প্রিয়াঙ্কার ইতিবাচক মনোভাবের প্রশংসা করে নিক জানান, যেকোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে লড়াই করার ক্ষমতা তাকে মুগ্ধ করে। চিঠিতে নিক লেখেন, তিনি এবং তাদের কন্যা মালতী মেরি প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত।

নিকের এমন আবেগঘন কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও প্রিয়াঙ্কা নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি।

এদিকে সম্প্রতি নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার প্রথম ডেটের স্মৃতি শেয়ার করেছেন। নিক জানিয়েছিলেন এটা ছিল ‘গ্রুপ ডেট’। নিক ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এর লাইভ কনসার্টে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ প্রিয়াঙ্কা তার প্রিয় বন্ধুকে নিয়ে আসতে চেয়েছিলেন৷ নিক তার বড় ভাই কেভিন জোনাস এবং অন্য এক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

নিজেদের প্রথম ডেটের কথা শেয়ার করে নিক বলেন, শোতে আমাদের সবচেয়ে ভালো সময় কেটেছে। আমরা কোথাও খেতে গিয়েছিলাম। জো জানতেন যে আমি এই ডেটটি নিয়ে সত্যিই অনেক আগ্রহী ছিলাম। নিক জানান, সে রাতে আমরা একে অন্যকে চুম্বন করেছিলাম।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ও নিক। তাদের বয়সের ১০ বছরের ব্যবধান নিয়ে শুরুতে অনেক আলোচনা-সমালোচনা হলেও দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তারা সফল জুটির উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com