ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

দেশে এলো ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মরদেহ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ। শনিবার (৩১ আগস্ট) পৌনে ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ গ্রহণ করেন ইসহাকের ভাগ্নে নাবিল খান। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশনের ইনচার্জ রফিকুল ইসলাম। তিনি, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় উপজেলা প্রশাসন, বিজিবি ও নিহত ইসহাকের কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন। এদিকে মরদেহ হস্তান্তরের পর নিহতের স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে সিলেট থেকে রওনা দিয়েছেন। প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাতে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ২৬ আগস্ট তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালে ঘর্ষণ এবং ক্ষতের চিহ্ন ছিল। ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।  

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

দেশে এলো ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মরদেহ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৪

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত