মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
সিলেটে যৌথবাহিনীর অভিযানে টাকাসহ মদের চালান উদ্ধার

সিলেটে যৌথবাহিনীর অভিযানে টাকাসহ মদের চালান উদ্ধার

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ ও ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমসহ সঙ্গীয় ফোর্সরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ এবং নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।  অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও টাকা ফেলে পালিয়ে যায়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মামলা দায়েরক্রমে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com