শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কসবায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুুন্নবী সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত

কসবায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুুন্নবী সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া থেকে এসএম নাইমুল ইসলাম জিহাদ:

ব্রাহ্মণবাড়িয়া কসবা দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস করার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার কদমতলী মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকালে একটি জশনে জুলুস বের করে কসবা উপজেলা চক্ররে প্রবেশ করে। অ চিহ্নিতভাবে কদমতলী কোরআনের ভাস্কর্য সহ আড়াইবাড়ি এতিমখানার দেয়াল ভেঙেছে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান জানান, খবর পেয়ে কসবা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে, যাতে পরবর্তী সহিংসতার ঘটনা না ঘটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com