শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বুধবার সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহর ছেলে।

মশিহুর রহমান সোহেল জানান, সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com