মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
পঙ্গু হাসপাতালের সামনে দুজন গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক ১

পঙ্গু হাসপাতালের সামনে দুজন গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক ১

রাইডার প্রতিবেদন: রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় রনি শেখ রুবেল নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই গুলির ঘটনা ঘটেছে। রনি শেখকে পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়েছে। আকাশ ও রকিবুল নামের দুজন পালিয়ে গেছেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, রনিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পঙ্গু হাসপাতালের সামনে তাঁর একটি ফলের দোকান রয়েছে বলে তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com